• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবসর প্রধান শিক্ষকগণের সংবর্ধনা

দিনকাল বিডি / ১৭৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জর উপজেলার বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন অবসর প্রধান শিক্ষকগণের অবসর জনিত সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক আখতারুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় সংবর্ধনা অলোচনা সভায় বক্তব্য রাখেন, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব সরকার, সদস্য প্রধান শিক্ষক আব্দুল আহাদ বকুল, প্রধান শিক্ষক একেএম মাহবুর রহমান, অবসর প্রধান শিক্ষক আজিজুর রহমান, মোশারফ হোসেন ডাকুয়া, হাবিবুর রহমান আকন্দ, শাহজাহান মিঞা প্রমূখ। পরে অবসর প্রধান শিক্ষকগণকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন অতিথিগণ। অবসর ১৬ জন প্রধান শিক্ষকগণের মধ্যে দুইজনকে মরোণত্তর সম্মাননা স্বারক প্রদান করা হয়। যাদেরকে অবসর জনিত সংবর্ধনা প্রদান করা হয় তারা হলেন- প্রধান শিক্ষক আজিজুর রহমান, মোজাম্মেল হক, হাবিবুর রহমান আকন্দ, মোজাম্মেল হক, ইউনুছ আলী প্রামানিক, জাহির উদ্দি মিঞা, আব্দুস ছালাম মিয়া, মুহাম্মদ মুজাম্মেল হক, ছাইদুর রহমান মন্ডল, রফিকুল ইসলাম সরকার, মোশারফ হোসেন ডাকুয়া, মকবুল হোসেন, আব্দুর রশীদ প্রামানিক, শাহজাহান মিঞা, নুরুল ইসলাম সরকার, ফজলুল হক সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category