• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি!

দিনকাল বিডি ২৪ / ৩৪ Time View
প্রকাশঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

হযরত শাহ আব্দুল হামিদ দানিশ মন্দ রহঃ এর প্রাচীর বেষ্টিত মাজারের গ্রিল কেটে ও বাঘার দিঘির পূর্ব দিকে কেন্দ্রীয় গোরস্থানের দান বাক্সের তালা ভেঙ্গে ভেতরের সমস্ত টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার(০৬-১১-২০২৬) দিবাগত রাতের যেকোনো সময়ে চুরির এই ঘটনা ঘটে। বাঘা মাজার পরিচালনা কমিটির সদস্য সচিব ও ওয়াকফ এস্টেটের মোতয়াল্লী খন্দকার আনোয়ারুল ইসলাম এবং গোরস্থান কমিটির সভাপতি খন্দকার মনোয়ারুল ইসলাম চুরির বিষয়টা নিশ্চিত করেছেন। মাজারের দক্ষিনে প্রবেশ দ্বারের মূল গেটের গ্রীলে তালা লাগানো ছিল। গোরস্থানের দান বাক্স অরক্ষিত ছিল।
মাজার ও গোরস্থানের দায়িত্বশীল দুই ব্যক্তির সাথে কথা বললে তারা পূর্বের কালেকশন মতে টাকার পরিমাণ প্রায় ১ লাখের বেশি হতে পারে বলে ধারণা করছেন লক্ষ ।
মোতয়াল্লী খন্দকার আনোয়ারুল ইসলাম জানান,২২ দিন আগে মাজার সহ আরো ৪টি দান বাক্স খুলে গননা করে মোট ১ লাখ ৯০ হাজার টাকা পাওয়া গেছে। সেই মতে চুরি যাওয়া টাকার পরিমাণ আনুমানিক ১ লাখের মতো হতে পারে। গোরস্থান কমিটির সুত্র জানায়, গত ১ মাস আগে তালা খুলে টাকা গননা করে ৭ হাজার টাকা পাওয়া গেছে। সেই গোরস্থানে দান বাক্স থেকে টাকার পরিমাণ ওই রকম হতে পারে। মাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিঘির মাছ পাহারার জন্য ২জন ও মাজার পাহারা দেওয়ার জন্য ১ জন পাহারা থাকে। মাজার পাহারাদার মুন্টূ আলীর ভাষ্য, মাজারের উত্তর দিকের প্রাচীর টপকা গিয়ে ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটে। তিনি দক্ষিণ পাশে মাজারের ভেতরে ছিলেন।
খাদেম সুলতান মাহমুদ জানায়, শনিবার (০৭/১১/২০২৬ ) ভোরে ফজরের নামাজ পড়ে মাজারের গ্রিল লক করে ঘুমিয়ে পড়েন। একই দিন সকাল সাড়ে ৮ টার সময় কয়েকজন মুসল্লি মাজার জিয়ারতের জন্য আসেন। তিনি মাজারের দক্ষিণ পাশের মূল গেট খুলে মুসল্লিদের নিয়ে ভিতরে প্রবেশ করলে তিনি সহ মুসল্লিগণ মাজারের পাশে রক্ষিত দান বাক্সের তালা ভাঙ্গা, দরজা খোলা, মাজারের গ্রিলের একপাশে ভাঙ্গা দেখতে পান। তিনি জানান ,মাজার বাউন্ডারির ইট দিয়ে উঁচু করা। ওয়াল টপকায়ে ভেতরে প্রবেশ করে মাজার রক্ষিত গ্নিল কেটে ভেতরের সমস্ত টাকা চুরি করে নিয়ে যায়। মাজর দিঘির পূর্ব পাশের গোরস্থানের দানবক্স এর তালা ভেঙ্গে টাকাগুলো চুরি করে নিয়ে যায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, এ বিষয়ে পৃথক দুটি অভিযোগ দিয়েছে। গুরুত্ব সহকারে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
মাজার কমিটির সহ সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার জানান, চুরির বিষয়টি মাজার কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক স্যারকে জানিয়ে কমিটির সদস্য সচিবকে থানায় অভিযোগ দায়ের সহ থানার ওসিকে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category