নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভাপতির বক্তব্যে এম এ মতীন বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের চেতনা ধারণ করে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মো. মকলেছুর রহমান মকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন টুকু ও নওফেল আলী মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড,কুমার বিশ্বজিৎ, দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এবং উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল।
এ ছাড়া মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, কুসুম্বা ইউনিয়ন বিএনপি সভাপতি সেলিম চৌধুরী,উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম,এ্যাড.মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান ছালেক ও সদস্যসচিব পলাশ কুমারসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।