• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
মান্দায় বিএনপি নেতাকে ‘টর্চার সেলে’ নিয়ে নির্যাতন অধরা প্রধান আসামীরা, রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা মান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ ওগাঁয় রাকাব-এর হালখাতা সম্পন্ন: ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর মান্দায় নারী সমাবেশ আধুনিক পদ্ধতিতে হাইব্রিড ধান চাষ নওগাঁর মান্দায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বিশেষ কর্মশালা শেরপুরে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিআরটিসি বাস সার্ভিস বন্ধের অপচেষ্টা, নেত্রকোণায় যাত্রীদের ক্ষোভ ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টা অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলাসহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ১৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী’র কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ। অফিস সহকারী নুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহমুদুননবী ফজু, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউল হক, মালেকুননেসা হযরত আলী কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রহুল আমিন বাবুল, সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেব, সহকারী শিক্ষক জাকির হোসেন, বিদায়ী শিক্ষার্থী সাজু মিয়া, উর্মি তালুকদার, ইসরাত জাহান হ্যাপী, সাদিয়া আক্তার, দশম শ্রেণির শিক্ষার্থী ফারহানা সাথী, নবম শ্রেণির শিক্ষার্থী শিফাত আল হামজা, নুরানি নুসরাত প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আগামীকাল ১৬ এপ্রিল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category