• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের মরদেহ

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার মিরপুরে মৃত সন্তান প্রসবের পর মৃত নবজাতকটিকে বাড়ীর পাশে পুকুরের পানিতে ফেলে দিলে স্থানীয়রা সেটিকে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঐ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, উক্ত এলাকার আব্দুল হাকিমের স্ত্রী আরিফা খাতুন (৩৮) বিকেলে একটি মৃত বাচ্চা প্রসব করে। পরে মৃত বাচ্চাটিকে বাড়ীর পাশের পুকুরে ফেলে দেয়। পরে স্থানীয় রাস্তায় রক্ত এবং পুকুরে শিশুর মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। নবজাতকের মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category