• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

কেন্দুয়ায় অপহৃত রাকিবুলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, উৎকণ্ঠায় পরিবার

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অপহৃত মো. রাকিবুল ইসলামকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে উপজেলার বিদ্যাবল্লব বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা রাকিবুল ইসলামের সন্ধান ও নিরাপদে উদ্ধারের দাবি জানান। বক্তারা বলেন, গত ২ এপ্রিল ২০২৬ নেত্রকোণা আদালত প্রাঙ্গণ থেকে রাকিবুল ইসলাম অপহরণের শিকার হন। ঘটনার ২২ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো খোঁজ না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

রাকিবুল ইসলাম কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের দেওপাড়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী সপ্না ইয়াসমিন ও তিন কন্যাসন্তান রেখে নিখোঁজ রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাঁর অনুপস্থিতিতে পরিবারটি আর্থিক ও মানসিক সংকটে পড়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।

মানববন্ধনে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেন। একই সঙ্গে রাকিবুল ইসলামকে জীবিত উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তাঁরা।

রাকিবুল ইসলামের স্ত্রী সপ্না ইয়াসমিন বলেন, “আমার স্বামী নিখোঁজের ২২ দিন পার হলেও এখনো কোনো খোঁজ পাইনি। প্রশাসন চেষ্টা করছে বললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমার স্বামীকে যারা নিয়ে গেছে, তাদের বিচার চাই। তিনি জীবিত না মৃত—অন্তত সেটি জানতে চাই। তিন সন্তান নিয়ে আমি অসহায় হয়ে পড়েছি।”

রাকিবুল ইসলামের ভাই আশরাফুল ইসলাম বলেন, “আমার ভাই আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাঁর আয়েই সংসার ও আমার পড়াশোনা চলত। এখন আমরা দিশেহারা। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত ব্যবস্থা নিয়ে আমার ভাইকে উদ্ধার করা হোক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category