• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদিকে আদালতের নোটিশ।শিশুকে জামিন প্রদান মহাদেবপুরে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন জেলহাজতে মেলান্দহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু : আহত-১ রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপিত নওগাঁর আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক পোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা প্লাস্টিক পণ্যের ভিড়ে অস্তিত্ব সংকটে রাণীনগরের ঐতিহ্যবাহী ‘পাতির সপ’

রাজশাহীতে উচ্ছেদের আশঙ্কায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

দিনকাল বিডি ২৪ / ২০ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, শুক্রবার রাত:

রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার পাবনাপাড়ায় উচ্ছেদের আশঙ্কায় থাকা ভূমিহীনদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শুক্রবার (রাত ৮টা) তিনি সরেজমিনে ওই এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় রাসিক প্রশাসক বলেন, মাত্র চার ঘণ্টার নোটিশে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা অত্যন্ত দুঃখজনক। তিনি জোর দিয়ে বলেন, রাজশাহী একটি শান্তিপ্রিয় নগরী। এখানে আমরা সবাই একটি পরিবারের মতো বসবাস করি। এই পরিবারের একটি অংশকে আঘাত করা হবে, এটি মেনে নেওয়া যায় না।

তিনি আরও জানান, বিষয়টি তদন্তে জেলা প্রশাসক (ডিসি), সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি টিম গঠন করা হবে। ওই টিম ঘটনাটি খতিয়ে দেখে দ্রুত সমাধানের সুপারিশ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাসিক প্রশাসক বলেন, আমাদের অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মহোদয়ের সঙ্গে ইতোমধ্যে আমি কথা বলেছি। আপনারা তাঁর কাছেও গেছেন এবং তিনি আপনাদের আশ্বাস দিয়েছেন। আশা করি, শান্তিপূর্ণভাবে আপনাদের সমস্যার সমাধান হবে। আমিও আপনাদের পাশে আছি।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তবে প্রশাসনের হস্তক্ষেপে শান্তিপূর্ণ সমাধানের আশায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category