• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাণীনগরে দুই পুলিশ কর্মকর্তাকে চোর আখ্যা দিয়ে লাঞ্চিত

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ মে, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

নওগাঁর রাণীনগর থানাপুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে সন্দেভাজনদের হাতে দুই পুলিশ কর্মকর্তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করার ঘটনায় পুলিশ বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছে । বৃহস্পতিবার রাতে উপজেলার বিজয়কান্দি বড়বড়িয়া রেলক্রসিং এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই পুলিশের পক্ষ্য থেকে তিন জনসহ অজ্ঞাতনামা আরো ৭/৮জনকে আসামী করে রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়। তবে এঘটনায় ওই এলাকায় রাতভর পুলিশি অভিযান পরিচালনা করলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

রাণীনগর থানার এসআই রতন কুমার জানান, বৃহস্পতিবার রাতে বিভিন্ন টিমে ভাগ হয়ে উপজেলা জুরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এমন সময় আমি ও এএসআই ওবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে রাত অনুমান ৯টার দিকে উপজেলার বিজয়কান্দি এলাকায় অভিযানে যাই। বিজয়কান্দি অস্থায়ী রেলগেট এলাকায় পৌঁছলে ওই জায়গায় মোটরসাইকেল রেখে ৩ জন লোক দাড়িয়ে আছে দেখতে পেয়ে তাদেরকে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করা শুরু করলে দুই জন ভালভাবে নাম ঠিকানা বললেও আশিক (২৩) নামের এক যুবক নাম ঠিকানা বলতে অস্বীকৃতি জানিয়ে আমাদের সাথে তর্কে জরিয়ে পরে তারা আমাদের উপর চটে উঠে। এরপর আশিক হোসেন বাড়ীতে তার মায়ের কাছে ফোন করে লোকজনকে সাথে নিয়ে আসতে বলে। এর কিছু পর তার মা চায়না বেগম (৫০) বেশ কিছু লোকজন নিয়ে এসে দুই পুলিশ কর্মকর্তাকে ঘিরে ধরে আরো উত্তেজিত হয়ে ওঠে এবং দুই পুলিশ কর্মকর্তাকে চোর বলে আখ্যায়িত করে মোবাইলে ভিডিও ধারণ করতে থাকে। এক পর্যায়ে আশিক ও তার মা চায়না বেগমসহ বেশ কিছু লোকজন দুই পুলিশ কর্মকর্তাকে কিল-ঘুষিসহ শারীরিক ভাবে লাঞ্চিত করে। আশিক ও তার মায়ের নের্তৃত্বে আমাদের উপর ‘মব‘ সৃষ্টি করে জনতাকে উসকে দিয়ে শারীরিক ভাবে লাঞ্চিত করেছে। আশিক উপজেলার বিজয়কান্দি (বড়বড়িয়া) গ্রামের কেয়ারব সোনারের ছেলে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা শিকার করে বলেন, সম্প্রতি বিজয়কান্দি গ্রাম থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। ওই এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় চোর ধরতে এবং মাদক কারবারীদের ধরতে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। অভিযানকালে বিজয়কান্দি রেলক্রসিং এলাকায় পুলিশের কাজে বাধা দেয়াসহ দুই কর্মকর্তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করেছে। এঘটনায় আশিক ও তার মা চায়না বেগমসহ এজাহার নামীয় ৩জন এবং অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী করে রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে। তবে রাতভর অভিযান চালিয়েও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category