• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাজশাহীতে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ অভিযান, যানজট নিরসনে কঠোর অবস্থান প্রশাসনের

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং যানজট নিরসনে যৌথ অভিযান
পরিচালনা করেছে জেলা প্রশাসন ও রাজশাহী সিটি কর্পোরেশন
(রাসিক)।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড়
থেকে শুরু হওয়া এ অভিযান বর্ণালী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
অভিযান চলাকালে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা
অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়কে অবৈধভাবে
পার্কিং করা কয়েকটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়
এবং কিছু যানবাহন জব্দ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে
ব্যবসা পরিচালনার ফলে পথচারীদের বাধ্য হয়ে সড়ক ব্যবহার করতে
হচ্ছিল। এতে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি নগরীতে
যানজটও তীব্র আকার ধারণ করেছিল। জনদুর্ভোগ কমাতে এবং
নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ যৌথ অভিযান পরিচালনা করা
হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর আহমেদ
এবং রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
নাজমুল আলম। তাঁদের তত্ত্বাবধানে অবৈধ স্থাপনা অপসারণ,
ফুটপাত দখলমুক্তকরণ এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরীর বিভিন্ন
এলাকায় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার
কারণে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
পাশাপাশি অবৈধ পার্কিংয়ের কারণে যানজটও বাড়ছে। এসব
সমস্যা সমাধানে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর
অবস্থানে রয়েছে। কেউ পুনরায় অবৈধভাবে সরকারি জায়গা দখলের
চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন
করেন। এছাড়া জেলা প্রশাসন, রাজশাহী সিটি কর্পোরেশন এবং
সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নগরবাসীর অনেকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত
জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে
ফুটপাত ও সড়ক দখলের প্রবণতা কমবে, যানজট হ্রাস পাবে এবং
নগরবাসীর চলাচল আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। প্রশাসনের পক্ষ
থেকেও জানানো হয়েছে, নগরীর সৌন্দর্য রক্ষা ও জনস্বার্থে এ
ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category