• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৬৯ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মোঃ আব্দুস ছালাম , ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নকল্পে সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। ​সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু।

তিনি তার বক্তব্যে বলেন, উপজেলার সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতি এবং মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপরাধী বা

বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না। অপরাধ নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাব। ​সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, পুলিশ ও স্থানীয় নাগরিকদের একসঙ্গে কাজ করতে হবে।

​সভায় বক্তব্য রাখেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদুর, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট,

সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা ইমাম প্রতিনিধি মো. মুজাহিদ খান, বীর মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান বুলু, উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম, সম্রাট হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category