• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ২৬ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তির নাম আলম হোসেন। তিনি উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের খলিল উদ্দিনের ছেলে।

জানা গেছে, আলম হোসেন দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অনন্যার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নৌ পুলিশ, থানা পুলিশ, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে অংশ নেয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অনন্যা বলেন, লক্ষ্মীনগর বালুমহাল ও চকরাজাপুরের বিভিন্ন পয়েন্টে টহল দেওয়া হয়। এ সময় চকরাজাপুরে পদ্মা নদীতে ড্রেজারের মাধ্যমে বালুমহালের বাইরে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় আলম হোসেনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category