• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আনিসুর রহমান স্টাফ রিপোর্টার:
নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রানীনগর এলাকায় অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির একটি কারখানা ধ্বংস করা হয়েছে। এ সময় কারখানায় থাকা ৩২০ কেজি চিনি, চুন, রং ও হাইড্রোজ মিশ্রিত গুড়সদৃশ পদার্থ এবং ২ দশমিক ৫ কেজি হাইড্রোজ ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মোঃ সেলিম আলীর মালিকানাধীন কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি ফর্দুব আলীর ছেলে।
অভিযান চলাকালে কারখানাটিতে বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশিয়ে গুড়সদৃশ পদার্থ তৈরির প্রমাণ পাওয়া যায়। পরে এসব ক্ষতিকর উপকরণ ও তৈরি করা পদার্থ ধ্বংস করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটিকে বিভিন্ন অপরাধে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর মোছাঃতাজকেরাতন নেসা জনস্বার্থে ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category