• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ

দিনকাল বিডি ২৪ / ২৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক সংসদ সদস্য আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। এ উপলক্ষে আগামী ২১ নভেম্বর বেলা ১১টায় মহাদেবপুরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আকতার হামিদ সিদ্দিকী ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুমের ছোট ছেলে রেজওয়ান আরেফিন সিদ্দিকী আয়োজিত স্মরণসভায় উপস্থিত থাকার জন্য স্থানীয় সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আকতার হামিদ সিদ্দিকী ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নওগাঁ-৩ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল। পরবর্তী সময়ে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন আকতার হামিদ সিদ্দিকী। তাঁর দায়িত্ব পালনকালে মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়। স্থানীয় পর্যায়ে অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তাঁর ভূমিকার কারণে তিনি এলাকায় বিশেষ পরিচিতি লাভ করেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সালের ২১ মার্চ গোয়েন্দা পুলিশ (ডিবি) মহাদেবপুরের নিজ বাড়ি থেকে বিশেষ ক্ষমতা আইনে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর আদালত তাঁকে বেকসুর খালাস দেন।
আকতার হামিদ সিদ্দিকী ১৯৪৭ সালের ৩০ মে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আরিফ হোসেন মণ্ডল। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তাঁর নামে মহাদেবপুরের মোল্লাকুড়ি মোড়ে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি।
চিকিৎসাধীন অবস্থায় ২০১৭ সালের ১৯ নভেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এই ডেপুটি স্পিকার। মৃত্যুর নয় বছর পরও তাঁর রাজনৈতিক জীবন, সংসদীয় দায়িত্ব ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন স্থানীয় মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category