• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিনমাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাণীনগরে কর্মরত সাংবাদিকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত রাণীনগরে বিএনপির প্রতিবাদ সভা সরকারকে সহযোগিতার আহ্বান এমপি রেজাউল ইসলাম রেজুর রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা

রাণীনগরে বিএনপির প্রতিবাদ সভা সরকারকে সহযোগিতার আহ্বান এমপি রেজাউল ইসলাম রেজুর

দিনকাল বিডি ২৪ / ১৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁর রাণীনগরে এক প্রতিবাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার ৫নং বড়গাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বড়গাছা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

​বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মো. রেজাউল ইসলাম রেজু

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “সম্প্রতি ভারতে পালিয়ে থাকা ফ্যাসিস্ট হাসিনার ইন্ধনে দেশের অন্তত ২১টি জেলায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া দেশজুড়ে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

ফ্যাসিস্টের দোসরদের এসব উসকানিমূলক জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। এসব অপকর্মের তথ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের মাঝে পৌঁছে দিতে হবে, যাতে ভবিষ্যতে তারা আর এ ধরনের নাশকতা ঘটানোর সাহস ও সুযোগ না পায়।

​তিনি আরও বলেন, “ইতোমধ্যেই দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাই কোনো নৈরাজ্যকে ভয় না পেয়ে কঠোরভাবে প্রতিহত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইতোমধ্যেই কৃষক কার্ড ও অসচ্ছল নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চলছে।

একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রতিটি অঞ্চলকে আধুনিকায়ন ও অভাবমুক্ত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। পাশাপাশি নাশকতা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং চাঁদাবাজি, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতিতে অবস্থান করছে।” এ সময় তিনি কোনো ধরনের গুজবে কান না দিয়ে সরকারকে সার্বিক সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

​সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি একেএম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক এইচএম নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, অন্যতম সদস্য এসএম আল ফারুক জেমস, বড়গাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ।

​এছাড়াও সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী প্রার্থীসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category