• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাজশাহীতে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৪

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে গেল দুদিন ধরে অব্যাহত রয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। একদিনের ব্যবধানে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৪ ডিগ্রি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গেল মঙ্গলবারের পর থেকে রাজশাহীতে তাপমাত্রা কমা শুরু হয়েছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি। এরপরের দিন বুধবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, মঙ্গলবারের পর থেকে প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রা কমছে। আকাশে মেঘ না থাকায় তাপমাত্রা দ্রæত কমছে। মঙ্গলবার ও বুধবার কুয়াশা না থাকলে বৃহস্পতিবার হঠাৎ করে কুয়াশার দেখা মেলে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়। রাজশাহীতে মৌসুমের এ সময়ে খুব বেশি শীত পড়ে। সে হিসেবে ধরা চলে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। বেশি শীত অনুভূত হওয়ার আরেকটি কারণ হিমেল হাওয়া। চলতি মাসের শুরু থেকে রাজশাহীতে হিমেল হাওয়া বইছে। এই হিমেল হাওয়ার কারণে বেশি শীত লাগছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category