• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কুড়িগ্রামে ডু সামথিং ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দিনকাল বিডি / ১৯৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু সামথিং ফাউন্ডেশন’। শুক্রবার দুপুরে কুড়িগ্রামের উলিপুরে ১০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল নিতে আসা আমেনা বেগম নামে একজন নারী বলেন, শীতবস্ত্র কেনার সামর্থ নেই। ঠান্ডায় খুব কষ্ট হয়। কম্বল পেয়ে ভালো লাগছ। আর ঠান্ডায় কাঁপতে হবে না।
ডু সামথিং ফাউন্ডেশনের সভাপতি ডা. নাজমুল ইসলাম বলেন, উত্তরের জেলাগুলোর মধ্যে কুড়িগ্রামে শীত একটু বেশি পড়ে। এজন্য প্রতিবছর শীতে আমরা এ জেলায় শীতবস্ত্র দিয়ে থাকি। আগামীতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের কষ্ট লাঘবে দেশের ২৫টি জেলার ২৭টি স্থানে ২ হাজার ৭০০ টির বেশি কম্বল দিয়েছে ‘ডু সামথিং ফাউন্ডেশন’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category