• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

প্রায় পাচঁ শত বছরের পুরনো মসজিদের সন্ধান পাওয়া গেছে

দিনকাল বিডি / ১৩৪ Time View
প্রকাশঃ শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

মনির হোসেন:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নে প্রায় পাঁচ শত বছরের পুরনো এক গম্বুজ মসজিদের সন্ধান পাওয়া গেছে। ইউনিয়নের ফরিদাকান্দা গ্রামে,ব্যাপারী পাড়ায় সুন্দর পরিবেশে অবস্থিত পুরনো এই এক গম্বুজ মসজিদ।
মসজিদটি আয়তনে অত্যন্ত ছোট তবে দেখতে খুব সুন্দর। পুরোনো গম্বুজ মসজিদে পাঁচ ওয়াক্ত আযান ও জামাতের সহিত নামাজ আদায় হয়।

মসজিদ বিষয়ে কথা হয় মসজিদ কমিটির সভাপতি ফরিদাকান্দা গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক মোঃ ওমর ফারুক ভূঁইয়ার সাথে। মসজিদ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গ্রামের মুরুব্বীদের কাছে শুনেছি কবির ভূঁইয়া নামে এক ব্যক্তি আনুমানিক ৪/৫ শত বছর আগে মসজিদটা নির্মাণ করেছিলেন। যদিও মসজিদে নির্মাণ সন বা নির্মাতার নাম লেখা নেই।মসজিদ ঘেঁষেই রয়েছে একটি পুরনো কবর যা ইট দিয়ে পাকাকরন অবস্থায় আছে দেখলেই বুঝা যাবে কবরটা অনেক পুরনো। কবর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এটিই নাকি নির্মাতা কবির উদ্দিন ভূঁইয়ার কবর।
পুরোনো গম্বুজ মসজিদ বিষয়ে নান্দাইলের বিশিষ্ট সাংবাদিক, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি বলেন, মসজিদটি ছোট হলেও এটি নান্দাইলের ঐতিহ্য। তবে খুব দ্রুত মসজিদের মেরামত করা দরকার, এ জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category