• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

৯৯৯ এ ফোন পেয়ে বৃদ্ধা মাকে উদ্ধার করে বাড়ীতে পৌঁছে দিলো পুলিশ

দিনকাল বিডি / ২১৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ৯৯৯ এ ফোন পেয়ে বৃদ্ধা মাকে উদ্ধার করে বাড়ীতে পৌঁছে দিয়েছে পুলিশ।

জানা গেছে, বুধবার রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নের গাবুরজান গ্রামে ৫ ছেলে সন্তান থাকার পরও ৭৫ বছর বয়সী বৃদ্ধ মা দেলজান বেওয়া পচন্ড শীতে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেয়। পরে এসআই মশিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃদ্ধা মাকে উদ্ধার করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তার সন্তানদের ডেকে বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে।

বৃহস্পতিবার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, বৃদ্ধা মহিলাকে তার মেয়ের জিম্মায় দেয়া হয়েছে। ছেলে সন্তানেরা তার মায়ের ভরনপোষণের অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দেন। নিয়মিত ওই বৃদ্ধা মহিলার খোঁজখবর রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category