খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে নেশার ৯পিস এ্যাম্পলসহ মেহেদী হাসান (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গত শনিবার (৪ ফেব্রæয়ারী) রাতে সান্তাহার স্টেশনে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের কামরা থেকে তাকে গ্রেফতার করে। মেহেদী হাসান সান্তাহার প্রবাসিপাড়ার মনসুর রহমানের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত শনিবার রাতে চিলাহাটী থেকে রাজশাহীগামী তিতুমীর আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার অবস্থান করা কালে ওই ট্রেনের একটি কামরায় যাত্রী বেশে থাকা মেহেদী হাসানের দেহ তল্লাশি করে ৯পিস নেশার এ্যাম্পলসহ তাকে গ্রেফতার করা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক নরেশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সহযোগীতায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মাদক আইনে মামলা হয়েছে।