• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ধামইরহাটে নারী ফুটবুল টিমের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

দিনকাল বিডি / ১৬৩ Time View
প্রকাশঃ সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে গ্রীণ ভয়েস’র নারী ফুটবুল টিমের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ০৬ ফেব্রæয়ারী বিকেল ৫ টায় তালঝাড়ী ফুটবল মাঠে গ্রীণ ভয়েস বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক আলমগীর কবিরের উদ্যোগে ৩২ জন খেলোয়াড়দের মাঝে ট্রাকসুট, বুট, এ্যাংলেট ও মুজা বিতরণ করা হয়। এ সময় ধামইরহাট ফুটবল উন্নয়ন টিমের প্রধান হানজালা, গ্রীণ ভয়েস নারী ফুটবল টিমের প্রশিক্ষক ও বিশিষ্ট ক্রীড়াবিদ মো. মাহমুদ আলী, গ্রীণ ভয়েস প্রতিনিধি মুশফিকুর রহমান, সমাজসেবক ও ওয়ার্ড সম্পাদক শহিদুল ইসলাম, ব্যাডমিন্টনিস্ট জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন টাউজার, সুয়েটার, বুট মোজা, এ্যাংলেট সহ বিভিন্ন আইটেমের খেলা সামগ্রী পেয়ে উচ্ছসিত টিমের অন্যতম খেলোয়ার জ্যোতি জানান, আমরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খেলোয়াড়রা অসহায় ছিলাম, আমাদের তেমন কেউ খোজ-খবর রাখতো না। গ্রীণ ভয়েস আমাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলছেন, আজ আমরা বিভিন্ন জায়গায় কৃতিত্বের স্বাক্ষর রাখতে পেরেছি, যা গ্রীন ভয়েস এরই অবদান।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র যুগ্ম সম্পাদক ও গ্রীণ ভয়েস এর প্রধান সমন্বয়ক ধামইরহাটের ক্রীড়াঙ্গনের অন্যতম উদ্যোক্তা আলমগীর কবির জানান, সমাজে অবহেলিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে গ্রীণ ভয়েস নারী ফুটবল টিমকে গঠন করা হয়েছে, যারা ইতিমধ্যেই জেলা চ্যাম্পিয়ন হয়ে পুরো নওগাঁয় জেলার মুখ উজ্জল করেছে, দেশের বিভিন্ন স্থানে গ্রীণ ভয়েসের নারী ফুটবল টিম বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category