গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম এর বদলিজনিত বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি শোনিত কুমার গায়েণ এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় গলাচিপা থানা কর্তৃক থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদ তোহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, গলাচিপা বণিক সমিতির সভাপতি হাজী মু. শাহজাহান,সাধারন সম্পাদক তাপস দত্ত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় সুধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক এবং থানায় কর্মরত এসআই,এএসআই ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।