• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ত্রিশালে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধার সাংবাদিক সম্মেলন

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহের ত্রিশালে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ও তার পরিবারের লোকজন সাংবাদিক সম্মেলন করেছেন।

বুধবার দুপুরে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন করা হয়।

সাংবাদিক সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে এ বীর মুক্তিযোদ্ধা অভিযোগ করে বলেন, “বলতে খুবই কষ্ট হচ্ছে যে, আমারই ভাই-ভাতিজারা সম্পত্তির লোভে পড়ে আমার পরিবারের উপর মামলা-হামলা করে যাচ্ছে। আমি এবং আমার পরিবারের লোকজন এখন নিরাপত্তাহীনতায় ভূগছি। আমার সহোদর ভাই আজিজুর রহমান ও আতাউর রহমান সম্পত্তির লোভে আমার পৈত্রিক জমি বেদখল করে রেখেছে। গত ১৪ অক্টোবর সকাল ১০ টার দিকে তারা সবাই মিলে লাঠি, দা, কুড়াল নিয়ে আমার বড় ছেলে, ওর স্ত্রী এবং আমার স্ত্রীর উপর অতর্কিত হামলা করে। তখন আহত অবস্থায় আমার এক ছেলেকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিও করতে হয়। অথচ সেই দিন উল্টো ত্রিশাল থানায় মিথ্যা অভিযোগ দিয়ে তারা আমার বাড়িতে যায়। একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও আমার পরিবারের উপর হামলার পরেও আমি এবং আমার পরিবার আইনের কোন সহযোগিতা পাইনি। তারা প্রকাশ্যে দা লাঠি নিয়ে ঘোড়া ফেরা করে আমাকে এবং আমার সন্তানদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category