• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

বাগেরহাটের ফকিরহাটে ইউএনও কর্তৃক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যাকে লাঞ্ছিতের অভিযোগ

দিনকাল বিডি / ১৩৭ Time View
প্রকাশঃ বুধবার, ১ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের ফকিরহাটে ইউএনও কর্তৃক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মিজানুর রহমান লাঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই ইউএনও’র অপসানের দাবী জানান স্থানীয় জনগন।
স্থানীয়রা জানান, বুধবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও মো. মনোয়ার হোসেন পাইকপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। তিনি আট্টাকী গোডাউন মোড় এলাকায় পৌছালে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের মটরসাইকেলে থাকা ফুল ঝাড়– ইউএনও’র গাড়িতে লাগে। এমন সময় ইউএনও’র গাড়ির চালক বাদশা আলম মিজানুর রহমানকে ধমক দেয়। একপর্যায়ে ইউএনও গাড়ি থেকে নেমে মিজানুর রহমানকে শারিরিক লাঞ্ছিত করে গাড়িতে তুলে নেন।
সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমান জানান, সে মটরসাইকেলযোগে ফুলঝাড়ু নিয়ে বাড়ি যাওয়ার পথে ইউএনও গাড়িতে ফুলঝাড়ু সামান্য স্পর্শ হলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে শারিরিকভাবে লাঞ্ছিত করে। এরপর জোর করে মিজানুর রহমানকে গাড়িতে তুলে পাইকপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নিয়ে আসেন। এসময় তাঁকে গাড়িতে অবরুদ্ধ করে রেখে ইউএনও একটি অনুষ্ঠানে যোগ দেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনগন জড়ো হয়ে এর প্রতিবাদ করেন। পরে মিজানুর রহমানকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তিনি অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। মিজানুর রহমান আরো জানান, তিনি পরিচয় দেওয়ার পরেও তার সাথে এমন রূঢ় ব্যবহার করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনোয়ার হোসেন লাঞ্ছিত করার ঘটনা অস্বীকার করে জানান, তার গাড়ির সাথে মিজানুর রহমানের মটরসাইকেলে ধাক্কা লাগলে তিনি তাকে গাড়িতে উঠতে বলেন। এসময় মিজানুর রহমান গাড়িতে উঠতে অস্বীকার করেন। পরে ইউএনও নিজে গাড়ি থেকে নেমে তাঁকে তুলে নেন। তিনি আরো জানান, মিজানুর রহমানের পরিচয় পাওয়ার পর দুঃখ প্রকাশ করে ছেড়ে দেওয়া হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category