• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে শর্টবার ফুটবল টুর্ণামেন্ট খেলায় ছাতনী মিলন আইটি ফার্ম দল চাম্পিয়ন

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ শনিবার, ১১ মার্চ, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার ছাতনী শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজনে এক দিনের প্রীতি শর্টবার ফুটবল টুর্ণামেন্ট চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। খেলায় আদমদীঘির ছাতনী মিলন আইটি ফার্ম ফুটবল দল ৫-১ গোলে নওগাঁর শিমুলিয়া ফাতেমা ম্যাটস ফুটবল দলকে হারিয়ে চাম্পিয়ন হন। গত শুক্রবার (১০ মার্চ) বিকেলে সান্তাহার ইউনিয়নের ছাতনী বুড়ির ভিটা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে সন্ধ্যায় এক পুরস্কার বিতরণী সভা ছাতনী শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি তৌফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উভয় দলকে একটি করে ছাগল (খাসি) ও ট্রপি প্রদান করেন সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা রাশেদুল ইসলাম রাজা, উপজেলা যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন, এলজিইডির প্রকৌশলী শাহ মোহাম্মদ শহিদুল হক, সংসদের সাধারন সম্পাদক মিলন মাস্টার, ফিরোজ মোস্তফা কামাল বাবু, মশিউর রহমান মিলন, ফিরোজ হোসেন, ফারুক হোসেন, মসকোট, নুর ইসলাম, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম, যুবলীগ নেতা ফারুক খাঁন ও ইউপি সদস্য সমাজ খাঁন প্রমুখ। খেলা পরিচালনা করেন বেলাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category