মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে (অপারেশন ডেভিল হান্ট) অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক-সহ ১২ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টা তাদের মহানগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃত মোঃ মাহিদুল ইসলাম ওরফে ওয়াস্তি (২৪), সে রাজশাহী মহানগরীর পবা থানার বজরাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে এবং সে পারিলা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামীলীগ কর্মী মোঃ বিচ্ছাদ (৫০) সে বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার মৃত সোলেমানের ছেলে।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐ ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নগর পুলিশের অভিযানে ১০ জনকে গ্রেফতার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ৩ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#