• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

অপারেশন ডেভিল হান্ট’ সময়োপযোগী সিদ্ধান্ত: স্বাগত জানিয়েছেন মীরসরাইয়ের সাবেক এমপি পুত্র এমদাদ খন্দকার

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি’র প্রথম এমপি মরহুম ওবায়দুল হক খন্দকার এর মেজো পুত্র (বর্তমান আমেরিকা প্রবাসী) ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মীরসরাই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করে তার মরহুম পিতার পদাংক অনুসরণ করে দলীয় সাধারণ নেতা-কর্মী সহ মীরসরাইবাসীর ভাগ্যোন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার মানসিকতা সম্পন্ন মানবিক মনের অধিকারী ও ধার্মিক-ঈমানদার ব্যাক্তি মোঃ এমদাদ খন্দকার বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের সময়োচিত সিদ্ধান্ত ‘ডেভিল’দের পাকড়াও করার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলার উন্নতিকল্প জনমানুষের নিরাপত্তা বিধান সহ সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে সারাদেশ ব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা কে স্বাগত জানিয়েছেন।
সাবেক এমপি পুত্র এমদাদ খন্দকার বিএনপি’র প্রতিটি নেতা-কর্মীর প্রতি আহবান জানিয়ে বলেন, নিজেরা কোনো অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়াবেন না এবং কোনো অপরাধি কে ছাড় দিবেন না।
বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের নেয়া প্রশংসনীয় সিদ্ধান্ত-‘অপারেশন ডেভিল হান্ট’ এর সাথে সম্পৃক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য কে সর্বাত্মক সহযোগিতা করে বিগত সময়ে যাদের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানাবিধ: অপরাধ মূলক কর্মকাণ্ডে এলাকার মানুষ জিম্মি ছিলো। এবং বিএনপি’র প্রতিটি নেতা-কর্মীরা জীবনের চরম নিরাপত্তা হীনতায় ভূগেছিলো তাদের কে পাকড়াও করার মিশন সাকসেস করতে নিবেদিত ভূমিকা পালন করার জন্য দলের প্রত্যেকটি নেতা-কর্মীর প্রতি উদাত্ত আহবান জানান।
তিনি প্রেরিত এক বার্তার মাধ্যমে উপরোক্ত আহবান জানিয়ে বলেন, তার মরহুম পিতা সাবেক এমপি ওবায়দুল হক খন্দকার দলের জন্য, দলীয় নেতা-কর্মীদের জন্য এবং মীরসরাই উপজেলার সর্ব শ্রেণী ও মানুষের জন্য যে ভাবে নিরলস কাজ করে গেছেন তিনি ও তার মরহুম পিতার পদাংক অনুসরণ করে সে ভাবে কাজ করে যাওয়ার জন্য দৃঢ় মনোভাব উৎসর্গ করে যাবেন দলীয় নেতা-কর্মী সহ মীরসরাইবাসীর জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category