• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

অবশেষে সেই ইউএনও পার্বতীপুর ছাড়লেন

দিনকাল বিডি / ৯১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

সকল আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে সেই ইউএনও পার্বতীপুর ছাড়লেন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ইউএনও ফাতেমা খাতুনের রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলে তিনি সময় ক্ষেপন না করে সোমবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর কে ইউএনও’র দায়িত্বভার বুঝিয়ে দিয়ে পার্বতীপুর ছাড়েন।

জানা গেছে,দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুনকে বদলি করা হয়েছে রাজশাহীতে । এর আগেও তাঁর একাধিক বার বদলী হলেও তা রোহিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীদের আন্দোলনের মুখে তিনি কার্যালয় ছেড়ে সরকারি বাসভবনে দাপ্তরিক কাজ করছিলেন। রোববার (১৬ ফেব্রুয়ারী) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

স্বেচ্ছাচারিতা ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ইউএনও ফাতেমা খাতুনের অপসারণের দাবিতে বুধবার (১২ ফেব্রুয়ারী) বেলা তিনটায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। পরে তাঁরা ইউএনও কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কার্যালয় ছাড়েন ইউএনও। পরদিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) তিনি কার্যালয় না এসে বাসায় বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির পার্বতীপুর উপজেলা শাখার আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, ‘অনিয়ম ও দুর্নীতি করার জন্য আমরা রক্ত ঢেলে দেশকে স্বৈরাচারমুক্ত করিনি। কোনো অবস্থাতেই স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। যেখানেই অনিয়ম-দুর্নীতি হবে, সেখানেই আমরা প্রতিবাদ গড়ে তুলব।

যোগাযোগ করা হলে পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর ইউএনও হিসেবে দায়িত্ব ভার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category