• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

আগুনে পুড়ে মরলো ৮ বছরের শিশু আল আমিন, ছাই হলো ঘর-গরু সর্বস্ব

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গভীর রাতের আগুনে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডটি ঘটে উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর গ্রামের মো.নূরুল হক (৫৫) একটি বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার রাত ১১টার স্থানীয় নূরুল হকের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে দেখে আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে।

বাড়ির মালিক মো:নূরুল হক জানান, ১ টি গোয়ালঘর ১ টি বাড়ি পোড়ে ছাই হয়ে যায়। আমার এক নাতিসহ একটি গরু ও ১ টি ছাগল নগদ ১৮ হাজার টাকা ও বাড়ির আসবাবপত্র আগুনে সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

নূরুল হকের স্ত্রী মদিনা বেগম জানান, ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনট লাগতে পারে। তিনি আরও বলেন, শনিবার রাতে ১১টার দিকে হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। শিশুর বাবা জুয়েল মিয়া বলেন,আগুন লাগার আগে কখন যে আমার বাচ্চা ছেলে আল আমিন( ৮) ঘরের ভিতরে ছিল আমরা কেউ বুঝতে পারি নাই।আমার অবুঝ বাচ্চাটা এই ভাবে আগুনে পুরে মারা গেছে এইটা আমি মানতে পারতাছিনা।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন আগুন লাগে ১১ টার দিকে আমাদের খবর দেওয়া হয় ১১ টা ৩২ এর দিকে, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন নিবে গেছে।

ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। পরে গোয়ালঘরে এক শিশু,একটি গুরু ও ছাগল পুড়ে মারা যায়। পরে আগুন বসতবাড়িতে ছড়িয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালায়। তখন জুয়েল মিয়ার বাচ্চা ছেলে আল আমিন (৮) ঘরের ভিতরে ছিল কেউ জানতো না। পরে খাটের নিচে ছেলের লাশ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category