• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

আত্রাইয়ে নিখোঁজের ৫ দিনেও উদ্ধার হয়নি শিশু ইব্রাহিম

দিনকাল বিডি / ২০৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি ৬ বছর বয়সী শিশু ইব্রাহিম। খোঁজ না পেয়ে শোক মুহ্যমান হয়ে পড়েছেন তার পিতা মাতা। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের হজরত আলীর ছেলে মো. ইব্রাহিম (৬) গত ১০ নভেম্বর বাড়ির উঠানে খেলা করছিল। দীর্ঘ সময় থেকে বাড়িতে না আসায় বেলা ১১ টার দিকে তাকে খোঁজাখুজি করে আর পাওয়া যায়না। এদিকে দিন রাত বিভিন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুর সন্ধান না পাওয়ায় বাড়ি সংলগ নদীতে ডুবুরি দিয়ে তালাশ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরের দিন ১১ নভেম্বর শিশু ইব্রাহিমের পিতা হজরত আলী এ ব্যাপারে আত্রাই থানায় একটি জিডি করেছেন (যার নং-৫০৪, তারিখ : ১১/১১/২০২২ ইং)। আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, শিশুটি উদ্ধারে আমরা সর্বাত্তকভাবে চেষ্টা করছি। ইতেমধ্যেই বিভিন থানায় ম্যাসেজ পাঠিয়েছি। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন প্রচারণার সাহায্যে শিশুটিকে খোঁজ খবর করার চেষ্টা করছি। শিশুটি উদ্ধার হলে প্রকৃত রহস্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category