• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে গ্রামীন রাস্তা টেকসই প্রকল্পের তিন সড়কে হেরিংবোন বন্ড কাজের উদ্বোধন

দিনকাল বিডি / ১৫৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : গ্রামীন মাটির রাস্তা সমুহ টেকসই করণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলায় তিনটি মাটির রাস্তায় হেরিংবোন বন্ড কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার কুন্দগ্রাম ইউপির কাথলা গ্রামের চাঁন্দের বাড়ির মোড়ে রাস্তার হেরিংবোন বন্ড কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন. উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার. উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামিম উল ইসলাম, ইউপি সদস্য মাহবুব হোসেন, রিজভী. মাজেদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সেকেন্দার আলী, ডা: মোখলেছার রহমান মন্ডলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বাস্তবায়নে অত্র উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীন মাটির রাস্তা সমুহ টেকসই করণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় মোট ১ হাজার ৩৩০ মিটার কাথলা, বনতইর ও দমদমা গ্রামের তিনটি রাস্তা হেরিংবোন বন্ড কাজের জন্য মোট ৭৫ লাখ ৪৫ হাজার ৮৬২ টাকা প্রকল্প ব্যয় ধরা হয়েছে বলে উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোনে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category