• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

আদমদীঘিতে পুলিশের ধাওয়ায় গরু রেখে পালালো চোরচক্র

দিনকাল বিডি ২৪ / ৮০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি,,,

বগুড়ার আদমদীঘিতে গোয়াল ঘর থেকে দুইটি গরু চুরি করে
পালানোর সময় পুলিশের ধাওয়ার মুখে গরু রেখে পালিয়েছে সংঘবদ্ধ চোরচক্র। গত বুধবার (২১ মে)
গভীর রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে এ ঘটনা ঘটে।
ঘটনাটি এলাকায় আলোড়নের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম কলোনিপাড়া এলাকার দরিদ্র লাল
মিয়া ও তার স্ত্রী মনোয়ারা বেগম দেশী জাতের দুইটি গরু লালন-পালন করে আসছিলেন। গত
বুধবার রাত ১২টার দিকে চোরচক্র তার বাড়ির প্রাচীর টপকে গোয়াল ঘরের ভিতরে প্রবেশ করে
দুইটি গাভী গরু ও বাছুর গরু চুরি করে নিয়ে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে
রাস্তার উপর পৌঁছালে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান তার
অফিসার ফোর্সদের নিয়ে রাত্রিকালীন টহল ডিউটি তদারকি করা কালে সড়কে গুর দেখতে পেয়ে
ওসি নিজেই চোরচক্রকে ধাওয়া করে। এসময় চুরি যাওয়া গরু দুটি রেখে চোরচক্র পালিয়ে য়ায়।
এরপর গ্রামবাসিদের উপস্থিতিতে গরু দুটি উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।
এলাকাবাসি জানান, প্রতি রাতেই পুলিশ থাকায় এলাকায় চুরি বা ছিনতাই নেই। তবে
কোরবানির কারণে এ ঘটনা ঘটতে পারে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানায়,
চোরদের রেখে যাওয়া গরুগুলো গরুর প্রকৃত মালিক লাল মিয়া ও তার স্ত্রী মনোয়ারা বেগমের কাছে
হস্তান্তর করা হয়েছে এবং গরু চোরচক্রকে চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category