• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

আদমদীঘিতে সোনার দোকানে চুরি ঘটনার ৮ দিনেও মালামাল উদ্ধার ও চোর সনাক্ত হয়নি

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি সদরে জসিম প্লাজায় সেবা এন্ড অন্তরা জুয়েলার্সের দোকানে সিঁদ কেটে চুরি ঘটনার আট দিন অতিবাহিত হলেও চুরি যাওয়া র্স্ব্ণালংকারসহ মালামাল উদ্ধার কিংবা চোর সনাক্ত ও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে মালামাল উদ্ধার অনিশ্চিত হয়ে পড়েছে।
প্রকাশ, গত ৭ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে আদমদীঘির প্রানকেন্দ্র থানা রোডে জসিম প্লাজায় অবস্থিত সেবা এন্ড অন্তরা জুয়েলার্সের দোকানে সিঁদ কেটে চোরেরা সিন্দুকের তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার, রুপাসহ ৪১ লাখ ২৩ হাজার টাকার অধিক মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ৯ অক্টোবর দোকান মালিক নুর ইসলাম কাজল বাদি হয়ে থানায় মামলা করেন। এদিকে ঘটনার ৮ দিন অতিবাহিত হলেও পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধার কিংবা চোর সনাক্ত ও গ্রেফতার করতে পারেনি। স্থানীয়দের অভিযোগ ওই সোনার দোকানের পাশে যে টেইলার্সের দোকান ঘরের সার্টারের তালা খুলে সোনার দোকানের দেয়াল কেটে প্রবেশ করে চুরি করে। সেই টেইলার্সের ঘরের সাটারের তালা একই কায়দায় লাগিয়ে চোরেরা পালায়। সেই টেইলার্স মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে চুরির রহস্য উৎঘাটন হতে পারে। মামলা তদন্তকারি উপ পরিদর্শক আলমগীর হোসেন জানান, সিসি ক্যামেরা ফুটেজ তদন্ত ও মালামাল উদ্ধারে তৎপরা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category