• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আপারেশন ডেভিল হান্ট: রাজশাহী মহানগরীতে আ’লীগ, যুবলীগ নেতা-সহ গ্রেফতার ১৮

দিনকাল বিডি / ৭৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে (ডেভিল হান্ট) যুবলীগ নেতা ও আ’লীগ কর্মী ৪ জন-সহ ১৮জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় ।
অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতরা হলো: মোঃ তানভীর ইসলাম ওরফে ইসতি (২৮) ও মোঃ ওয়াজেদ আরী মন্ডল (৫৩)।
রাসেল আলী(৩৫) সে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুন পাড়ার মোঃ আবুল হোসেন ওরফে হোসেন আলীর ছেলে। সে শাহমখদুম থানার ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক জয়েন সেক্রেটারী। আওয়ামীলীগ কর্মী রাজীব শেখ (২৭) সে বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকার মৃত ইসাহাক শেখের ছেলে। তানভীর ইসলাম (২৮) সে একই থানার হেতেমখাঁ সবজি পাড়ার মোঃ মুক্তার উদ্দিন সরকার ওরফে ইলুর ছেলে ও ওয়াজেদ আলী (৫৩) সে রাজশাহীর পুটিয়া থানার বিড়ালদহ এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৪ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে মাদক মামলায় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category