• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৫, কাল মঙ্গলবার (২৮-১০-২০২৫) মুখোমুখি হচ্ছে দুই পৌরসভার দুই প্রশাসনক

দিনকাল বিডি / ৪৩৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বাঘা রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় তারুণ্যের উৎসব উপলক্ষে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৫ এর খেলায় মুখেমুখি হচ্ছে- দুই পৌরসভার দুই প্রশাসক। বাঘা পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন-উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। আড়ানী পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন-সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা।
এই দুই পৌর প্রশাসকের ফুটবল দল প্রথম সেমিফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বী করবেন। মঙ্গলবার (২৮-১০-২০২৫) বিকেল ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় অংশ নিবেন, বাঘা পৌরসভা ও আড়ানী পৌরসভা ফুটবল দল ।

জানা যায়, নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় বাজুবাঘা ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে বাঘা পৌরসভা ফুটবল দল ও গড়গড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে আড়ানী পৌরসভা ফুটবল দল এবং চকরাজাপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে পাকুড়িয়া ফুটবল ও বাউসা ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দল।
বুধবার (২৯-১০-২০২৫) সেমিফাইনালে মুখোমুখি হবে- পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দল ও মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দল। ইউনিয়ন দুটির প্রশাসক হিসেবে রয়েছেন-প্রাণী সম্পদ অফিসার(পাকুড়িয়া ইউপি) ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী।

খেলায় পরিচালক ও সহকারি পরিচালকের দায়িত্ব পালন করেন- রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ও ক্রীড়াঙ্গনে সংশ্লিষ্ট স্থানীয়রা। নিয়মিত ধারা বিবরণীতে রয়েছেন- বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হানিফ মিঞা, স্থানীয় শরিফুল ইসলাম ও বি কে রায়।
ক্রীড়ামোদি কলেজ শিক্ষার্থী শান্ত মিঞা জানান,মাঠজুড়ে তরুণদের উচ্ছাস ও দর্শকদের প্রাণচাঞ্চল্যে উৎসবমুখর পরিবেশ আনন্দ যুগাচ্ছে খেলোয়াড়দের। এছাড়াও রাজনৈতিক,সামাজিক সংগঠন ও প্রশাসনের ব্যক্তিবর্গ সহ অগনিত দর্শক প্রতিদিন খেলার মাঠে এসে স্থানীয় ও বহিরাগত খেলোয়াড়দের কৌশলী ক্রীড়া নৈপুন্য উপভোগ করছেন।
উপজেলা নির্বাহি অফিসার জানান, তারুণ্যের উৎসব উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। গত ১২ অক্টোবর’২৫ আনুষ্ঠানিক উদ্বোধনীর মধ্য দিয়ে খেলা শুরু হয়।
উপজেলায় সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে নক আউট পদ্ধতিতে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বলে জানান ইউএনও। প্রতিটি দলের মাঠ ফি ২০০০(দুই) হাজার টাকা। পুরুস্কার ছাড়াও চ্যাম্পিয়ন দল নগদ ৩০,০০০/=(ত্রিশ) হাজার ও রানার আপ দল পাবে ২০০০০/=(বিশ) হাজার টাকা।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category