• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থীর মতবিনিময়

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

সুমন খন্দকার ইসলামপুর (জামালপুর)প্রতিনিধি :জামালপুরের ইসলামপুর উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন নেতাকর্মীরা। আগামী ৮ জুলাই ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী যুবলীগ ইসলামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্মেলনে ৯ জন সভাপতি এবং ৮ জন সাধারণ সম্পাদক প্রার্থীর ব্যানার-পোস্টার ও তোড়ণে ছেঁয়ে গেছে শহরের অলিগলিতে। প্রার্থীদের প্রচার-প্রচারণা ও শুডাউনে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ।
সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ও ইসলামপুর পৌরসভার কাউন্সিলর মো. মোহন মিয়া বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় নিজেকে আওয়ামী পরিবারের সদস্য দাবি করে তাঁর ও পরিবারের রাজনৈতিক কর্মকান্ড তুলে ধরেন। মোহন মিয়া বলেন, আমার বড় ভাই জাফি আহম্মেদ সুমন অত্যন্ত সফলতার সাথে উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আরেক ভাই সবুজ মিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন এবং আরেক বড় ভাই হাফিজ লিটন উপজেলা তাঁতীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি নিজেও ইতিপূর্বে শহর ছাত্রলীগের সদস্য এবং বর্তমান উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছি।
দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় ইসলামপুর পৌরসভার ২ নং ওয়ার্ড থেকে আমি দুই বার পৌর কাউন্সিল নির্বাচিত হয়েছি।
আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারলে মাদক ও সন্ত্রাসমুক্ত যুবলীগ গঠনের মাধ্যমে দেশরত্ন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার একজন সৈনিক হিসেবে সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাবো। মতবিনিময় সভায় জামালপুর জেলা ও ইসলামপুর উপজেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায় , গত ২০১৬ সালের ২ মার্চ আওয়ামী যুবলীগ ইসলামপুর উপজেলা শাখার সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category