• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ইসলামপুরে পুলিশ নাতির অত্যাচারে অতিষ্ঠ বৃদ্ধ দাদীর সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

রফিকুল ইসলাম (জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে কনস্টেবল আরিফের ক্ষমতার অপব্যবহার করে বৃদ্ধা দাদীর বসত বাড়ী জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগি পরিবার।

বৃহস্পতিবার (২৩মার্চ) সকালে পৌর এলাকার পূর্ব ভেঙ্গুড়া নিজ বাড়িতে বৃদ্ধা ধলী বেগম এই সংবাদ সম্মেলন করেন।

এ সময় তিনি বলেন, ময়মনসিংহে পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল আরিফের সাথে ভেঙ্গুড়া মৌজার আমার বসত বাড়ীর ১০শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে কনস্টেবল আরিফ সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাণনাশের হুমকিসহ বসতবাড়ি জবর দখল করার পায়তারা করছে। আমি অসহায় বৃদ্ধ মহিলা আরিফ পুলিশের সন্ত্রাসী বাহিনী দ্বারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি। তারা আমাকে ও আমার পরিবারের লোকজনের প্রাণনাশের হুমকিসহ বসতবাড়ি জোর পূর্বক ভাবে জবর দখলের চেষ্টা করে আসছে।

আমি তাদের কোন কিছু বলতে গেলে আরিফ পুলিশের সন্ত্রাসী বাহিনীরা আমার ও পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করায় প্রতিনিয়ত জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছি। আরিফ বাংলাদেশ পুলিশের সদস্য হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে হেনস্তা ও বসত বাড়ি জবর দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অসহায় বৃদ্ধা (দাদী) পুলিশি ক্ষমতা অপব্যবহারের প্রতিবাদ ও অন্যায়ের শাস্তির দাবি জানান।

এ সময় ভূক্তভোগির পুত্র বেলাল হোসেন, আলাল হোসেন,রুস্তম আলী মন্ডলসহ পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category