• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ঈদকে সামনে রেখে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে পার্বতীপুর রেলওয়ে জংশনে রেল পুলিশের লিফলেট বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কর্ম তৎপরতা বৃদ্ধি করেছে রেলওয়ে পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ জুন) সকালে পার্বতীপুর রেলওয়ে জংশনে লিফলেট বিতরণ করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। রেলওয়ে থানার ওসি সাকিউল আজমের নেতৃত্ব রেলওয়ে থানা পুলিশ জংশন এলাকায় ও বিভিন্ন ট্রেনের যাত্রীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করে। এ সময় রেলওয়ে এলাকার বিভিন্ন স্থানে সচেতনতা মূলক পোষ্টার লাগানো হয়।

জানা গেছে,ঈদ পূর্ববতী ও ঈদ পরবর্তী সময়ে জংশন এলাকায় ও ট্রেনগুলোতে যাত্রীদের চাপ বেড়ে যায়। এ সময় বিভিন্ন অপরাধী চক্রের তৎপরতাও বৃদ্ধি পায়। অপরাধীদের দমন ও অপরাধ প্রবনতা রোধে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ তাঁদের কর্ম তৎপরতা বৃদ্ধি করে। সেই সাথে সাচ্ছন্দ্যে যাত্রী ভ্রমন নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সর্বক্ষনিক ট্রেন যাত্রীদের সাথে সংযোগ রক্ষার্থে তথ্য কেন্দ্র চালু রাখা হয়। স্টেশন ও ট্রেনগুলোতে নজরদারি বাড়ানো হয়। সব মিলিয়ে রেলওয়ে পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকে।

ঈদে রেলওয়ে পুলিশের কর্ম তৎপরতা নিয়ে কথা হয় সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের এস পি (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ফরহাদ আহমেদ এর সাথে। তিনি বলেন,ঈদে সাচ্ছন্দ্যে যাত্রী ভ্রমন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ তৎপর রয়েছে এবং যে কোন পরিস্থিতি মোকাবিলায় তাঁদেরকে প্রস্তুত রাখা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category