• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

উপহারের খেজুর রাণীনগরের এতিমদের মাঝে বিতরণ

দিনকাল বিডি ২৪ / ২২৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দেওয়া খেজুর নওগাঁর রাণীনগর উপজেলার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: ওবায়দুল ইসলাম, উপজেলা বিএনপির সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে পাওয়া উপহার হিসেবে পাওয়া উপজেলার জন্য বরাদ্দকৃত (১৮ কার্টুন-প্রতি কার্টুনে ৮ প্যাকেট ১ কেজি হার) মোট ১৪৪ প্যাকেট (১৪৪ কেজি) খেজুর উপজেলার ৪৭টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মধ্যে বিতরণ করা হয়েছে। উপহারের খেজুরগুলো যেন সঠিক প্রতিষ্ঠানে সঠিক ভাবে পৌছে দেওয়া যায় সেই বিষয়ে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ শেষে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে খেজুরগুলো বিতরণ করা হয়। উপহারের এই খেজুরগুলো পেয়ে প্রতিষ্ঠানগুলো শুকরিয়া আদায় করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category