• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

উলিপুরে গলায় খেঁজুর আটকে শিশুর মৃত্যু

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ রবিবার, ২ এপ্রিল, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে গলায় খেঁজুর আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার (২ এপ্রিল) সকালে নন্দু নেফরা এলাকায়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা এলাকার সোলেমান মিয়ার ছেলে মনজিল মিয়া (৭) শুক্রবার (৩১ মার্চ) বিকালে খেঁজুর খাওয়ার সময় গলায় তা আটকে যায়। পরিবারের লোকজন তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন।

পরবর্তীতে মনজিল কিছুটা সুস্থ্য হলে ওই দিনেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়। রোববার সকালে হঠাৎ করে শিশুটি গলায় ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
নিহত শিশুর দাদা ফয়জার আলী ও চাচা মাসুদ রানা বলেন, ওই দিন কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ মনজিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু আমরা তাকে রংপুর না নিয়ে কুড়িগ্রাম সদরের একটি ডায়াগনিস্টিক সেন্টারে তার গলার এক্সরে করানো হয়।

রিপোর্টে গলার সমস্যা ধরা না পরায় আমরা তাকে বাড়িতে নিয়ে আসি। রোববার সকালে হঠাৎ করে মনজিলের গলায় তীব্র ব্যথা অনুভব হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত মনজিল স্থানীয় পপুলার মডেল কিন্ডার গার্টেন এর প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। রোববার দুপুরে নিহত মনজিলের বাড়িতে গিয়ে দেখা যায়, এলাকার লোকজন শিশুটিকে দেখার জন্য ভিড় করছেন। এ সময় স্বজনদের কান্নায় সেখানে শোকের ছায়া নেমে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাদিয়া জেরিন বলেন, শিশুটিকে হাতপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়।
গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category