• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

উলিপুরে হত্যা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৮২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রিপন মিয়া (৩৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এক শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। রিপন মিয়া পৌরসভার জোনাইডাঙ্গা রেল স্টেশন পশ্চিম পাড়া আকড়া গ্রামের মফিজুল হক খন্দকারের ছেলে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ সুমন মিয়া অভিযান চালিয়ে পৌরশহরের পূর্ব বাজার এলাকার নির্মানাধীন মডেল মসজিদের সামনে থেকে রিপন মিয়াকে গ্রেপ্তার করেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে নামীয় ১শ ৪জন ও অজ্ঞাত নামীয় আরও ৬শ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। ওই মামলায় উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রিপন মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল আলম জানান, শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category