• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

উলিপুরে ১৫ কেজি ১’শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি / ২৩০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি হিরো হাঙ্ক মোটরসাইকেলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ফুলবাড়ী উপজেলা কাশিপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর এলাকার নুর হোসেনের পুত্র এজাজুল হক ওরফে রেজাউল(৪০) এবং একই এলাকার ফজলুর রহমানের পুত্র হেলাল উদ্দিন(২৩)।

জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নাগড়াকুড়া টি বাঁধ এলাকায় অভিযান চালায় উলিপুর থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী এজাজুল হক ও হেলাল উদ্দিনের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি হিরো হাঙ্ক মোটরসাইকেল সহ তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার(২৭ অক্টোবর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category