• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উৎসাহ ও সম্মান জানাতে রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা 

দিনকাল বিডি / ১০০ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

রাণীনগর (নওগঁা) প্রতিনিধি : নওগঁার রাণীনগর উপজেলার কালীগ্রাম কস্বাপাড়া সূর্য তরুণ ক্লাব ও গ্রামবাসীর পক্ষ থেকে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সৌদি প্রবাসী জাকির হোসেনকে সবংর্ধনা প্রদান করা হয়েছে। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের উৎসাহ আর সম্মাননা জানাতে এমন আয়োজন করা হয়। এছাড়া একই অনুষ্ঠানে ক্লাব ও গ্রামবাসীর উদ্যোগে এলাকার  দু:স্থ্য ও অসহায় প্রায় ৭৬জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় কালীগ্রাম কস্বাপাড়া সূর্য তরুণ ক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আয়োজকরা জানান,প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাই/বোনেরা প্রবাসে গিয়ে একদিকে যেমন নিজের সংসারের উন্নতির বিকাশ সাধন করছেন,পক্ষান্তরে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখে চলেছেন। কিন্তু সেই তুলনায় রাষ্ট্রীয়ভাবে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা জানানো হয়না। তাই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের উৎসাহ দিতে ও সম্মাননা জানাতে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয়রা বলছেন,কালীগ্রাম কস্বাপাড়া তথা ওই সমাজ থেকে প্রায় ৮১জন রেমিট্যান্স যোদ্ধা প্রবাসে রয়েছেন। পর্যায়ক্রমে যে সকল প্রবাসীরা দেশে আসবেন সবাইকে একইভাবে সম্মাননা স্বরুপ সবংর্ধনা প্রদান করা হবে। 

প্রবাসী জাকির হোসেন বলেন,এমন আয়োজনে আমি মুগ্ধ।আমি চাই সারাদেশে প্রতিটি গ্রামে গ্রামে এমন আয়োজন করা হউক। তাতে প্রবাসীদের মধ্যে আরো উৎসাহ দেখা দিবে।

কালীগ্রাম কস্বাপাড়া সূর্য তরুণ ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রামের মুরব্বী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান আলী,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক,৯নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আফজাল হোসেন মন্ডল, ক্লাবের সহ সভাপতি বাবু সরদার,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খাঁন,ক্যাশিয়ার দিলবর রহমান,সদস্য আমিনুল ইসলাম,হাফিজুর মন্ডল,হোসেন আলী সরদার,আব্দুল খালেক মন্ডল,জিয়াউর রহমান জিয়াসহ সদস্যবৃন্দ ও গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category