• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

কারাগারের ভেতরে আওয়ামী লীগের সাবেক এমপি এনামুলকে পিটুনি

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: কারাগারের ভেতরে হামলার শিকার হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হক। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কয়েকজন কয়েদি তাকে পিটুনি দেন বলে জানা গেছে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

জানতে চাইলে হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, সন্ধ্যার দিকে সাবেক এমপি এনামুল হককে জরুরি বিভাগে নিয়ে আসেন কারা পুলিশ সদস্যরা। এসময় তার কপালে ক্ষত পাওয়া যাওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে সেলাই লাগেনি। চিকিৎসা শেষে জরুরি বিভাগ থেকেই তাকে ফের কারা পুলিশ সদস্যরা নিয়ে যান।
এ বিষয়ে জানতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) রতœা রায়ের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

পরে ডিআইজি প্রিজন কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাবেক এমপি এনামুল হক অসুস্থ বলে শুনেছি। এ কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে মারধর করা হয়েছে কি না জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া লাগবে।
তবে রাজপাড়া থানার উপ-পরিদর্শক কাজল নন্দী জানান, সন্ধ্যার সাবেক এমপি এনামুল হককে কারাগার থেকে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তিনি জানিয়েছেন, কারাগারের ভেতরে তার ওপর কয়েকজন কয়েদি হামলা করেন। তখন ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে তার মাথায় জখম হয়।

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের সাবেক এমপি এনামুল হক। পরে ১৬ সেপ্টেম্বর রাজধানীর আদাবরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।
বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে ২৩ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা হয়। এসময় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক হাদিউজ্জামান।
এনামুল হক রাজশাহী-৪ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category