মোঃ ফারুক হোসেন।
জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, কালাই উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য, দৈনিক ভোরের দর্পণ ও আগামীর নিউজের জেলা প্রতিনিধি- এডভোকেট মোজাইদুল ইসলাম রাজুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে শেষাংশ যাওয়ার পথে
এডভোকেট মজাইদুল ইসলাম রাজুর কবরস্থানে কবর জিয়ারত করেন,
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জয়পুরহাট- ২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক জয়পুরহাট পৌর সভাপতি ফয়সাল আলীম সহ নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন,
জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক নম্বর সদস্য অ্যাডভোকেট মোঃ- হারুনুর রশিদ হারুন।
জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন ফারুক।
কালাই উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান তালুকদার ।
কালাই উপজেলা আহবায় কমিটির সদস্য ও উদয়পুর ইউনিয়ন ধানের শীষের প্রার্থী মোঃ মামুনুর রশিদ মামুন।
কালাই উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও জিন্দারপুর ইউনিয়ন ধানের শীষের প্রার্থী
মোঃ আব্দুল সবুর।
আরো উপস্থিত ছিলেন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
শনিবার বাদ জহর উনার নিজ বাসভবন অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত অংশ নেন গণমাধ্যম কর্মীদের পাশাপাশি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবী, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা।
প্রসঙ্গতঃ- গত শুক্রবার আনুমানিক রাত ৩ টায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জয়পুরহাট জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক একজন সাংবাদিক ও কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্য এডভোকেট মুজাহিদুল ইসলাম রাজু তিনি চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।- তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে আইনজীবী সাংবাদিক রাজনীতি সকলের শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার বাদ জোহর কালাই উপজেলা উলিপুর তার নিজ গ্রামের বাড়ী পার্শে প্রাঙ্গণে জানাজা শেষে উলিপুর গ্রামের মসজিদ সামনে কবরস্থানে তাকে দাফন করা হয়।
এই সফল বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক ও সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলার সকল রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক অঙ্গনসহ দলিয় কর্মী।