• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কালাইয়ে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

দিনকাল বিডি / ১৮৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ মে, ২০২৩

কালাই প্রতিনিধি মোঃ ফারুক হোসেন।

জয়পুরহাটের কালাইয়ে মাদক সেবনের দায়ে তিন যুবককে আটকের পর বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস মাদক সেবনের দায়ে কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্ত মাদক সেবনকারী যুবকরা হলেন কালাই উপজেলার মোলামগাড়িহাট এলাকার ময়েন উদ্দিন এর ছেলে ইসমাইল হোসেন (২৬), পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের মোজাম চৌধুরীর ছেলে নাজমুল হোসেন (২৪), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরব বাজারের শাহাদাত মোল্লার ছেলে শামিম হোসেন (২০)।

এর মধ্যে ইসমাইল ও শামিমকে ১০০ টাকা জরিমানাসহ ১৫ দিনের এবং নাজমুলকে ২০০ টাকা জরিমানাসহ ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বালাইট মোড় ও মোলামগাড়িহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনের সময় তিন’জনকে হাতেনাতে আটক করে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যামাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যেককে কারাদণ্ড ও জরিমানা করেন।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট জেলার উপপরিদর্শক (অতিরিক্ত) মাহবুবর রহমান, সহকারী উপ পরিদর্শক আরিফুল ইসলামসহ তার টিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category