নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : নানা আয়োজনের মধ্য দিয়ে কাশফুল কুরআন ফাউন্ডেশন রাজশাহীর বার্ষিক শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল ৩ টায় শিক্ষার্থী, স্টাফ ও বিজয়ী শিক্ষকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এর আগে গোদাগাড়ী সাফিনা পার্ক শিক্ষার্থীদের পরিদর্শন শেষে খেলাধূলার আয়োজন করা হয়। এরপর দুপুরের খাবার শেষে সাফিনা পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অত্র প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান অতিথি এবং শিক্ষকগণ খেলাধূলায় অংশগ্রহণকারী সকল বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। কাশফুল কুরআন ফাউন্ডেশনের পরিচালক মাওলানা রুহুল আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা হাসান মামুন ও মাওলানা জামিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ রানা রাব্বানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নায়েবে মুহতামীম হাফেজ জুবায়ের আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা জামিরুল ইসলাম, মাওলানা মোস্তাক আহমেদ, হাফেজ খিজির আহমেদ, মহিলা পরিচালক নাজিয়া নুসরাত ও নাহিদা পারভীন প্রমূখ।