• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

কুড়িগ্রামে নৌকাযোগে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেফতার ২

দিনকাল বিডি ২৪ / ১৯০ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ১৭ কেজি গাঁজা ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ধরলা ব্রীজ এলাকায় ফুলবাড়ী থেকে আসা একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ১৭ কেজি গাঁজাসহ সিরাজগঞ্জ জেলার মাদক কারবারি মোঃ মজিবর রহমান (৫০) ও মোঃ আতাউর রহমান (২০)কে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকাটি জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category