• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি জব্দ, গ্রেপ্তার ২

দিনকাল বিডি / ১০৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার ভেড়ামারায় এক বিএনপির নেতার বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল এই অভিযান চালায়। গ্রামটিতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন ও তাঁর ভাই কাঁকন। তাঁদের কাছে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১১টি গুলি পাওয়া যায়। অস্ত্র জব্দের ঘটনায় রোকন ও কাঁকনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল আড়কান্দি গ্রামে অভিযান চালিয়ে রোকন ও কাঁকনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।

এদিকে আড়কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শনিবার রাত থেকে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমেদের ছেলে হিমেলের সমর্থকদের গুলিতে স্থানীয় বিএনপির নেতা আব্দুল করিমের সমর্থক ফিরোজ আলী গুলিবিদ্ধ হন। এ সময় উভয় পক্ষ থেকে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। এরপরই বিএনপির নেতা-কর্মীরা একজোট হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় তিনটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা ও এসি ভাঙচুরও করা হয়।

এ ঘটনায় বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমেদ হামলা পূর্বপরিকল্পিত মন্তব্য করে হামলায় অন্যদের সঙ্গে বিএনপির নেতা রোকনুজ্জামান রোকনের সম্পৃক্ততার অভিযোগ করেন।

ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম বলেন, গত ৩০ আগস্ট বিএনপির নেতা রোকনুজ্জামান রোকনের ওপর হামলা চালায় রাজনৈতিক প্রতিপক্ষ। গতকালও পরিকল্পিতভাবে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সে দায় রোকন ও বিএনপির নেতাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম বলেন, আড়কান্দি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ শান্ত থাকার আহ্বান জানায়। এ সময় জনরোষের সৃষ্টি হলে উত্তেজিত জনগণ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category