• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

কুড়িগ্রামে দুর্গাপূজা উপলক্ষে উপহার ও শুভেচ্ছা বিনিময়

দিনকাল বিডি / ২৪০ Time View
প্রকাশঃ রবিবার, ২ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও উপহার প্রদান করা হয়েছে। বনানী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রহিম বাদশা শুভেচ্ছা ও উপহার প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চাষি, জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক প্রদীপ কুমার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় শেষে ৩ শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ধুতি, লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়।
রহিম বাদশা ব্যক্তিগত উদ্যোগে প্রতিবছরই দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ করে আসছেন। তিনি বলেন,মানুষের পাশে সব সময় থেকেছি। মাননীয় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের দুর্গাপূজায় অসহায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থনকতে বলেছেন। সে কারণে তাদের সহায়তা করার ক্ষুদ্র প্রয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category