• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে ৩৩ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১৮৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ সিয়াম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী হতে নাগেশ্বরী গামী পাকা রাস্তার উপর নাওডাঙ্গা পুলের পাড় নামক বাজারে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা, একটি কাভার্ড ভ্যান ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধারসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ সিয়াম মিয়াকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, মাদক কারবারি চতুরতার সাথে কভার্ড ভ্যানে বিশেষ কায়দার মাদক পরিবহনের চেষ্টা করেছিলো। কিন্তু ফুলবাড়ী থানা পুলিশ অত্যান্ত সুকৌশলে মাদক কারবারির পরিকল্পনা ব্যর্থ করে মাদকসহ আসামী গ্রেফতার করতে সক্ষম হয়। এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category